বুধবার, ১২ আগস্ট, ২০১৫
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
সে যে এসেছিলো
সে যে এসেছিলো, পারিনি তা জানতে...
হোক তা সময় হারিয়ে
সমাজের চৌকাঠ পেরিয়ে,
তবু তো সে এসেছিলো
দাড়িয়েছিলো হাত বাড়িয়ে|
চোখে তার ভালোবাসা ছিলো
মনে তার কিছু আশা ছিলো,
নরম আঙ্গুলে ছিলো ব্যথা
তাই ফাঁকে ধোঁয়া ধরা ছিলো|
টান তো ছিলো, তবু চাইনি টানতে
সে চেয়েছিলো পারিনি যা মানতে,
তারই স্বপ্নে ছিলাম মত্ত এতই
সে এসেছিলো পারিনি তা জানতে|
সে যে এসেছিলো, পারিনি তা জানতে...
বুধবার, ১৮ মার্চ, ২০১৫
ভালো না বেসে
দূর থেকে দ্যাখে, কাছে নাহি আসে
তার সুগন্ধ বাতাসেই ভাসে
কথায় তার শুধু হাতছানি
মনে প্রেম নেই, তাও আমি জানি
তবু সারাক্ষণ, কেন শুধু মন
তারই আশে পথ চায়?
বলে হেসে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
চোখে তার জল, ব্যথা নাকি ছল
ভাবের প্রবাহে বহে কলকল,
কিজানি আমারে, তুলবে কি ঘরে
বলবেকি, ‘প্রাণ দিলাম তোমারে,’
সবার অলক্ষ্যে, সিক্ত চক্ষে
পাশে সে এসে দাঁড়ায়,
বলে ভেবে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
হাঁটি হাত ধরে, বিজনে নগরে
সূর্য নামলে, ফিরে আসি ঘরে,
রাতে নাই ঘুম, একলা নিঝুম
হাতরাই তার চুলে কুমকুম
ঘুম তার ভাঙ্গে আলতো কলহে,
দুচোখ মেলে তাকায়,
বলে কেঁদে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
আমি চাই না তোমারে...
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে
কোনো গানে, অভিমানে
আমি চাই না তোমারে...
আমি পারবনা হয়ে থাকতে
তোমার স্মৃতির মূকুল
আমি চাই না দুক্ষে
তোমার ভাসাই দু’কূল |
হাটবো না চাঁদের আলোয়
তোমার হাত নিয়ে হাতে
আমি চাই না সাথী হতে
তোমার মনখারাপের রাতে ||
ইচ্ছে নেই তোমার কোনো
কবিতায় নায়ক হবার
অথবা তোমার স্বপ্নের
হতে সাধনা দুর্নিবার |
ভালবাসবোনা আমি তোমাকে
শুধু তুমি বলছো বলে
মাঝরাস্তায় তুমি একা,
আমি হটাতই যাবো চলে ||
আমি বাঁচবো না ফুল হয়ে
তোমার হৃদয় মাঝারে
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে...