শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
কোথায় খুঁজে পাই
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
বাঁধন হারা
বাঁধন গেছে টুটে,
স্বপ্নেরা সব এদিক ওদিক
পড়ছে লুটে পুটে।
যাকে নিয়ে ভাবনা এতো
তারই মাথায় হাত,
পরের রঙে সং সেজে সে
আপনি কুপোকাৎ।
সামলাবে কি তোমায়
সে তো নিজেই পায় ভয়,
ভালোবাসা অলীক, সে কি শুধু
'ভালোবাসি' বললেই হয়?
বল বোঝাই কি আর তারে?
সে তো আপনিই ঘার নাড়ে,
ভুল করে সে 'ঘাট হয়েছে,'
বলেই আঁচল ঝাড়ে।
যে যা বলে বলুক
সে আপনা পথেই চলুক,
নিজেই গান গেয়ে সে
নিজের দোলায় দুলুক।
কভু ডাকব না আর তারে
করব না আর তাড়া,
মিথ্যে স্বপন ভাঙ্গলো বটে
আজ আমি বাঁধন হারা।
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
যাবি তো যা তুই চলে
গিয়েছি এমন ফেঁসে
তোর কিছু যায় না এসে
বুকে মোর আগুন জ্বলে,
যাবি তো যা তুই চলে...
যাবি তো যা তুই চলে
আমাকে যাস না বলে
আমি যে নেশার ছলে
আঁধারে আছি বসে,
কি পেলাম ভালোবেসে?
কি পেলাম ভালোবেসে?
সব কিছু হারিয়ে শেষে
গৃহহারা নিজের দেশে
রাস্তার ধুলায় উড়ি,
মন আমার করলি চুরি...
মন আমার করলি চুরি
এই তোর বাহাদুরি
দু'দিনের জারিজুরি
তারপরই দিলি ঠেলে,
যাবি তো যা তুই চলে...
বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
চল থাকি নিরবে
বুকে যা আছে থাক
মুখ খানি বুজে রাখ,
আর সবে জেনে কি হবে?
চল থাকি নিরবে॥
চোখে চোখে আলাপন
হৃদয়ের বন্ধন,
সুখেই তো আছি এভাবে।
চল থাকি নিরবে॥
মন খুলে যা বলি,
সে কথা কেবলই
ব্যথার অশ্রু আনে,
তোর চোখে যা দেখি,
আর মনের বাদ বাকি
লিখে দিলাম এ'গানে।
এ' স্বপ্ন অর্বাচীন
হবে সত্যি একদিন,
কাটুক জীবন এই ভেবে,
চল থাকি নিরবে॥
শুক্রবার, ৮ জুন, ২০১৮
আবার আসবে ঝড়
শান্ত এ পৃথিবী
বৃষ্টি থেমেছে কবেই,
তবু ভেজা ভেজা বাড়ি ঘর --
আজ আনমনে খেলছে খুকু,
ঝড়শেষের এই শান্তি টুকু
ভালো লাগছে ওর --
Image Source
গত জন্মের কিছু পাপ
রয়েছে বিধাতার অভিশাপ,
তাই ঝড় বৃষ্টির আনাগোনা --
বিনামূল্যে গালি খান
ভুলে থাকতে মদ্যপান,
সেটাও দিন হাতে গোনা --
এই হাঁসি এই কান্না
তিনি সুখটান দিতে যান না
তবু ফুসফুসে জল হয়তো --
মন কারতে গ্রিল চিকেন
তবু পদপৃষ্ঠই থাকেন,
অবহেলা মজ্জাগত --
চুপচাপ কেন চারিদিক?
ঘুমিয়ে আছে দাম্ভিক,
"নিরিবিলি কেটে পর" --
কোথাও নিশ্চই সে জানে
তার নিস্তার নেই জীবনে,
আবার আসবে ঝড় --
আবার আসবে ঝড়...
শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
স্বপ্নই হয়ে থাক
ভাবছি তোমাকে বলি কি না বলি
ব্যথিত প্রাণের ব্যথা
কারনে কারনে যা রয়েছে অবলা
মনের গোপন কথা
আজ,
প্রাণের গভীরে, ধুকে ধুকে মরে
হাজার স্বপ্ন আমার
ভাবছি তুমি কি বুঝবে এসবই
নেবে কি গো দায়ভার
ভাবি,
তোমার মনে কি বইছে তুফান
আমার মনের মতো
শুনতে কি তুমি পেরেছো মোর
চোখে কথা ছিল যতো
তবু,
মনে মনে ভয়, তাই যদি হয়
তোমারও উড়েছে ঘুম
সবার গোচরে মোর হাত ধরে
বিপথে চলার ধুম
হায়,
তাহলেই সব জ্বলে পুড়ে ছাই
হয়ে যাবে ছারখার
ভেঙে যাবে দুই চোখের নিমেষে
আদরের সংসার
জানি,
এ জগতে হায়, মন যাই চায়
তা করার আদেশ নাই
মনের বাসনা মনের আবেগ
মনে রয়ে গেল তাই
আমি,
চললাম ফিরে, যে পথে এসেছি
মন নিরুদ্দেশেই যাক
রঙিন স্বপ্ন মলিন হয়ে
শুধু স্বপ্নই হয়ে থাক
~ Tan, October 25, 2015 Bangalore
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
সে যে এসেছিলো
সে যে এসেছিলো, পারিনি তা জানতে...
হোক তা সময় হারিয়ে
সমাজের চৌকাঠ পেরিয়ে,
তবু তো সে এসেছিলো
দাড়িয়েছিলো হাত বাড়িয়ে|
চোখে তার ভালোবাসা ছিলো
মনে তার কিছু আশা ছিলো,
নরম আঙ্গুলে ছিলো ব্যথা
তাই ফাঁকে ধোঁয়া ধরা ছিলো|
টান তো ছিলো, তবু চাইনি টানতে
সে চেয়েছিলো পারিনি যা মানতে,
তারই স্বপ্নে ছিলাম মত্ত এতই
সে এসেছিলো পারিনি তা জানতে|
সে যে এসেছিলো, পারিনি তা জানতে...
বুধবার, ১৮ মার্চ, ২০১৫
ভালো না বেসে
দূর থেকে দ্যাখে, কাছে নাহি আসে
তার সুগন্ধ বাতাসেই ভাসে
কথায় তার শুধু হাতছানি
মনে প্রেম নেই, তাও আমি জানি
তবু সারাক্ষণ, কেন শুধু মন
তারই আশে পথ চায়?
বলে হেসে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
চোখে তার জল, ব্যথা নাকি ছল
ভাবের প্রবাহে বহে কলকল,
কিজানি আমারে, তুলবে কি ঘরে
বলবেকি, ‘প্রাণ দিলাম তোমারে,’
সবার অলক্ষ্যে, সিক্ত চক্ষে
পাশে সে এসে দাঁড়ায়,
বলে ভেবে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
হাঁটি হাত ধরে, বিজনে নগরে
সূর্য নামলে, ফিরে আসি ঘরে,
রাতে নাই ঘুম, একলা নিঝুম
হাতরাই তার চুলে কুমকুম
ঘুম তার ভাঙ্গে আলতো কলহে,
দুচোখ মেলে তাকায়,
বলে কেঁদে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
আমি চাই না তোমারে...
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে
কোনো গানে, অভিমানে
আমি চাই না তোমারে...
আমি পারবনা হয়ে থাকতে
তোমার স্মৃতির মূকুল
আমি চাই না দুক্ষে
তোমার ভাসাই দু’কূল |
হাটবো না চাঁদের আলোয়
তোমার হাত নিয়ে হাতে
আমি চাই না সাথী হতে
তোমার মনখারাপের রাতে ||
ইচ্ছে নেই তোমার কোনো
কবিতায় নায়ক হবার
অথবা তোমার স্বপ্নের
হতে সাধনা দুর্নিবার |
ভালবাসবোনা আমি তোমাকে
শুধু তুমি বলছো বলে
মাঝরাস্তায় তুমি একা,
আমি হটাতই যাবো চলে ||
আমি বাঁচবো না ফুল হয়ে
তোমার হৃদয় মাঝারে
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে...
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪
আবার সুনামি
আসছে বৃষ্টি আবার
সমুদ্রে তুফান
উথলে উঠছে ঢেউ...
আমি খুব বোকা
বসে আছি একা
অন্ধকার ঘরে
সাথে নেই কেউ ।।
ডুবে যাক, যাক ডুবে চরাচর
আমার কিছুই তো যায় আসেনি
ভেসে যাক, যাক ভেসে পৃথিবী
আমার তো গাড়ি বাড়ি ভাসেনি ।।
"ফিরে যাও বাড়ি"
হাঁকছে কান্ডারী
লাঠি হাথে হয়রান
খুঁজে চলেছে লাশ...
সমুদ্রের গ্রাসে
গেছে গ্রাম ভেসে
তবু যদি খুঁজে পায়
একটা জীবিত শ্বাস ।।
মর ডুবে, ডুবে মর কান্ডারী
বোকা তুই। এই রাত সবাই ভুলে যাবে
ধরে রাখ, রাখ ধরে দুহাতে নর নারী
আবার আসবে সুনামি; আবার নিয়ে যাবে ।।
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৪
Will you be my Valentine?
তোর রূপ, তাতে শতদল,
তোর মন বাঁধা কারো বুকে
কি করে সেটা পাই তুই বল।
শেষ দেখা সেই Class Nine,
বল আজ, Will you be my Valentine?
তোর কথা খেলার ফাঁকে ফাঁকে
তোর ছবি পড়ার বইয়ের তাকে,
আর Auto-য় পাশে বসা তোর
চুল উড়ে পরে আমার ঠোঁটে নাকে।
সেই সময়টা ছিল যেন divine,
এই এবার, Will you be my Valentine?
তোকে লিখিনি কখনো চিঠি
তোকে দেইনি টিফিনে পাউরুটি,
তোকে না দেখে উদাস হতো মন
যখন school হয়ে যেত ছুটি।
বলিনি, বলছিনা, "You are mine"
শুধু এই, Will you be my Valentine?
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
ঘুম আসছে না
ভাঙ্গা তরী প্রেম নদে ভাসছে না,
মন মোর ভাবে যদি
কাল ভোরে না উঠি
সেই ভয়ে ঘুম চোখে আসছে না।
চোখ বুজে দেখি তোকে আড়চোখে,
হাত ধরে ডাকি তোর্ স্বপ্নকে,
মাঝরাতে হয়রানি
দিয়ে যায় হাতছানি
তোকে নিয়ে স্বপ্ন তো আসছে না।
তোর্ আশে বসে আছি সেই থেকে,
শেষ যবে নিয়েছিলি কাছে ডেকে,
তোর্ ঠোঁটে ঠোঁট রেখে
তোর্ চুলে মুখ ঢেকে
যাবে যদি দিন, কেন যাচ্ছে না?
তোকে আর ভুলে থাকা যাচ্ছে না।
বুধবার, ২৯ মে, ২০১৩
আসবে কি আসবে না তুমি।
ওপরে চেয়ে দুহাথ ছড়িয়ে,
ডাকছি তোমাকে এ' আমি...
বলো, আসবে কি আসবে না তুমি।
আজ যেখানে আমি দাড়িয়ে
তুমি কি এখানে আসনি?
আজ যা দেখে চোখে জল আমার
তুমি কি তা দেখেও দেখনি?
সন্ধ্যা নামছে, দুপুর গড়িয়ে,
চাঁদ উঠবে ওই তালগাছ পেরিয়ে,
ভাবছি ফিরে যাব আমি...
বলো, আসবে কি আসবে না তুমি।
সোমবার, ২৭ আগস্ট, ২০১২
আমি তোমায় ভালোবাসি...
রবিবার, ৪ এপ্রিল, ২০১০
হতাশা!
এই তুমি,
নেই কেনো আর সেই তুমি
হারিয়ে গেছো সাঁঝের আলোয়
মনে তো নেই আজ ভালবাসা।
এই আমি,
আজও রয়ে গেছি সেই আমি,
ব্রিজের ধারে আজও বসে থাকি
দুচোখে তোমার ফেরার আশা।
হতাশা!
গ্রাস করেছে আজ আমারে
হতাশা!
নাচ করছে আমার চারি ধারে।
হতাশা!
আমার মন যেন জলাভূমি
হতাশা!
তারি মাঝে আলেয়া তুমি।
হতাশা!
কোন সে আকাশের নীলের টানে
হতাশা!
ভুলেছো আজ জীবনের মানে।
এই তুমি,
দাঁড়িয়ে আছো দিগন্তের পার
এই আমি,
রয়েছি আজো কেবলি তোমার।
তোমারই রয়েছে এ’ মন আমার
তোমারই জন্যে ভালবাসা।
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১০
ধুসর বলাকা...

প্রথম ভালবাসা
কত স্বপ্ন মাখা,
প্রথম কাছে আসা
রঙে রঙে ঢাকা,
উড়ে যাচ্ছে
নিজ মনে –
প্রেমিকের গানে গানে
ধুসর বলাকা...
কাউকে কিছুই না বলে
হঠাৎ এমনি গেল চলে
একা একা
অজানাতে –
অমিল বেদনাতে
শুধু নিজেতেই মেতে থাকা
ধুসর বলাকা...
উদাসিন এক মেঘলা আকাশ
চৈত্রের জলজলে বাতাস
বাতায়নে
দেখি তায় –
অগোচরে নিরালায়
আসলে কি সবটাই ফাঁকা?
ধুসর বলাকা...
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০০৯
আজ বুকে শুধুই আগুন

আজ বুকে শুধুই আগুন
ভেতর জ্বলে দাউ দাউ করিয়া
যত তাপ সহ্য করিলাম আমি
ভুলে যাই তাহা কি করিয়া?
প্রেমের বাঁধনে বাঁধা মন
আকাশের কাছে যাচে
কি পাপ লুকাইয়া ছিল
মেঘের আনাচে কানাচে?
স্বপ্ন ভাঙে শেষ রাতে
চূর্ণ বিচূর্ণ হয় হিয়া
শ্রাবণ ঘনায় দুচোখে
রাত পার হয় জাগিয়া।
কি ভুল হইয়াছিল বল
কিবা তার এত বড় সাজা
ভীখারি হইয়াছি এবে
একদা ছিলাম রাজা।
আজ মন ভাবে একা বসি
কি পাইয়াছে সব হারাইয়া,
কাঁদে প্রান অহর্নীশি
কাঁদে বোকা কার লাগিয়া?
।। ছবি নেওয়া হয়েছে এখান থেকে ।।
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯
আমি একলা ঘরে অতসী।
আমি একলা ঘরে
নীল বারমুডা পরে
কি হলো তার পরে – জানি না!
তুমি এসেছিলে
কিছু কি বলছিলে?
কিছু নিলে না দিলে – জানি না!
মাল খেয়ে আমি আউট,
তাই মনে এই ডাউট
যে এসেছিল, সে কি তুমি ছিলে?
নাকি আকাশপরি
কোনো অশরীরি
দেখতে পাইনি তাকে, দুচোখ মেলে।
ঘুম ভেঙ্গে আই সও,
তুমি বসে আছো
উদাসিন তাকিয়ে আকাশপানে,
দুচোখেতে স্বপন
নিজেতেই মগন
রুমটা ভরা তোমার গানে গানে।
আমি উঠে বসি
ডাকি, “হাই, অতসী।”
তুমি চমকে উঠে – পালালে!
মনে পরে গেল সেই
তুমি তো আর নেই
তবে কেন আমায় – জাগালে?
ছেড়ে গেলে তুমি যেই
আর কিছুই তো নেই
এই প্রাণটাই আছে যা বাকি,
তুমি যাবার পরে
আমি একলা ঘরে
এমনিতেই একাকি পরে থাকি।
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯
তোর জন্যে

ভেবেছিলাম,
হৃদয়ের জানলা খুলে দেব তোর জন্যে
ভুবন গানে ভরিয়ে দেব তোর জন্যে
কিন্তু তুই এলি না
আমায় মন দিলি না
সাড়া দিলি না আমার ডাকে,
এ মনে শুধু তুই
আছিলিস নিশ্চই
তোরই ছবি তাই মনে থাকে।
ভেবেছিলাম,
আকাশের তারা এনে দেব তোর জন্যে
সাগরের বুক চীড়ে মুক্তো নেব তোর জন্যে
কিন্তু তুই এলি না
তুই কি তুই ছিলি না
ভালবাসলি না কেন আমাকে?
আমি সব দিয়েছি
শুধু এই চেয়েছি
তোরই ছবি যেন মনে থাকে।
ভেবেছিলাম,
অপূর্ব পৃথিবী গড়ে তুলবো তোর জন্যে
তোর চোখে তারা হয়ে জ্বলবো – তার জন্যে
তোর কথাই শুধু, ভেবেছিলাম!