স্মৃতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মৃতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

হতে পারে রুবি রায় (Full version)

হতে পারে রুবি রায়
এসেছিলে কবিতায়
আজ যেন তাই ঠিক মনে হয়
তবু জানো রুবি রায়
যে আসে সে চলে যায়
কবিতা আমার একা পড়ে রয়...

মন আমার তোমাতে
নিদারুণ নেশাতে
মত্ত হাওয়ায় দোল দুলেছে
তোমার পথ চেয়ে
রাত ভোর গেছে হয়ে
ধীরে ধীরে সেই ঘোর কেটেছে
আজও রাতে বিছানায়
মন প্রাণ হাতরায়
তোমার খোঁজে রাত সারা হয়
আজও জানো রুবি রায়
যে আসে সে চলে যায়
কবিতা আমার একা পড়ে রয়...

নিরালায় নিভৃতে
কান্নায় হাসিতে
দুজনায় কত খেলা খেলেছি
কষ্ট বিভোর রাতে
মেঘে ঢাকা বর্ষাতে
বেদনার জল চোখে ফেলেছি
আজ হায় জানালায়
মুখ ঢেকে পর্দায়
চুপি চুপি শুধু পথ চাওয়া হয়
সেই পথে রুবি রায়
যে আসে সে চলে যায়
কবিতা আমার একা পড়ে রয়...

হতে পারে রুবি রায়...
মনে পড়ে রুবি রায়...

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

রুবি রায়, বলে কেউ নেই...

বাল্যকালের প্রেম অভিশপ্ত
বড় হয়ে দেখি আমি সেই
ছোটবেলা ভেবেছি যা অভিকর্ষ
শেষ হয়ে গেছে টান, ছোটবেলাতেই
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...

ভালো থাকা, ভালো লাগা
ভালোবাসা - সবশেষ
সুখ দুখে গড়া নীর
এক ঝড়ে নিঃশেষ ,
হাজার কাজের ভিড়ে হারিয়েছে সেই প্রেম
হাজার কষ্টে তাকে কাছে পেয়েছি যেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...

বাড়ি ঘর সব ছেড়ে
পথে পথে ঘুরেছি
সুখের নেশায় কতো
সুখ চুরি করেছি,
আলেয়ার পিছু করে আজ মৃতপ্রায় আমি
জীবনের অবসান এই চোরাবালিতেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... ছিলো না...

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

মা

মা, ওগো মা, মাগো, ওগো মা

(কেন) এতদূরে দিয়েছো ঠেলে,
গিয়েছো কি আমায় ভুলে?
ওগো মা, মাগো, ওগো মা

এতদূরে দিয়েছো ঠেলে,
গিয়েছো কি আমায় ভুলে?
এমন কি সুখ তুমি পেয়েছো
বলো কেন একা ছেড়ে দিলে?
ওগো মা, মাগো, ওগো মা

(আমি) এখনও একা জেগে রই
কাছে আজ নেই কোনো সই,
ওগো মা, মাগো, ওগো মা

এখনও একা জেগে রই
কাছে আজ নেই কোনো সই,
বিশ্ব নিখিলে যেন আর
নেই কথা নেই হইচই
ওগো মা, মাগো, ওগো মা

(তোমার) দিন গিয়ে যবে আসে রাতি
ঘরে আজও জ্বলে কি বাতি?
ওগো মা, মাগো, ওগো মা

দিন গিয়ে যবে আসে রাতি
ঘরে আজ জ্বলে কি বাতি?
অফিস ফেরার পথে আজও
দেখো কি পাঁচ-মাথা হাতী?
ওগো মা, মাগো, ওগো মা...

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৪

Will you be my Valentine?

দিন শেষ, ঘুমিয়ে যাচ্ছি| একটা আশা হয়তো তুই ভালবাসবি - আমাকে, কাল ভোরে, এমনিতেই| কাল যখন সূর্য উঠবে, আমার হাথটা তোর বুকে নিয়ে বলবি, "I Love You?" নাকি বলবি না?

তোর চোখ দীঘি কালো জল 
তোর রূপ, তাতে শতদল,
তোর মন বাঁধা কারো বুকে 
কি করে সেটা পাই তুই বল।

শেষ দেখা সেই Class Nine,
বল আজ, Will you be my Valentine?

তোর কথা খেলার ফাঁকে ফাঁকে
তোর ছবি পড়ার বইয়ের তাকে,
আর Auto-য় পাশে বসা তোর
চুল উড়ে পরে আমার ঠোঁটে নাকে।

সেই সময়টা ছিল যেন divine,
এই এবার, Will you be my Valentine?

তোকে লিখিনি কখনো চিঠি 
তোকে দেইনি টিফিনে পাউরুটি,
তোকে না দেখে উদাস হতো মন 
যখন school হয়ে যেত ছুটি।

বলিনি, বলছিনা, "You are mine"
শুধু এই, Will you be my Valentine?

শুক্রবার, ১৮ মে, ২০১২

আমার ভিতর বাহিরে...

খুব সুন্দর একটা গান, আমার ও আমাদের মনের খুব কাছের এই গানটি | তুমি কি শুনেছো?হয়ত হ্যা, কিন্তু আজ আমি আবার ওই গানটার YouTube Link এখানে দিচ্ছি | সুযোগ পেলে শুনে নিও |

আজকে office-e আসার সময় এই গানটা মনে হলো, আর আমিও দুটো ছন্দ করলাম, এই গানটার সাথে মিলিয়ে মিলিয়ে... দেখো কেমন লাগে |


সবই তোমার ভালোবাসি
তোমার কথা, তোমার হাসি
সেই হাসিতে প্রানের ব্যাথা
যা আছে সব যায় ধুয়ে...

ভাবি তোমায় দিনে রাতে
খুঁজি আকাশে ছায়াপথে
পাব যখন তোমার দেখা
দেখবো দু নয়ন ভরে...

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

বাস স্টপে কেউ নেই কোথাও...

চন্দ্রবিন্দু-র একটা গান... মনের খুব কাছাকাছি... মনে আছে, এক সময় ছিল যখন এই গানটা শুনে চোখে জল আসতো | এখন জীবনে আর এই গানের কোনো স্থান নেই, হয়ত :)
যদি সময় পাও, তাহলে গানটা শুনো...



চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন, প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও...
চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন, প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও...
কিছু মেষ শাবক, দুটো উটকো লোক, হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও...
কিছু মেষ শাবক, দুটো উটকো লোক, হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও...

অনেকদিন ভোলা Radio-য়, অনুরোধের গান,
সন্ধ্যের শশ্বান, ডাক দেয় আজান, চায়ের দোকান
অনেকদিন ভোলা Radio-য়, অনুরোধের গান,
সন্ধ্যের শশ্বান, ডাক দেয় আজান, চায়ের দোকান
আ..আ..আ..আ..
আ..আ..আ..আ..
নীল পাখীর ঝাঁক, ওরা বৃষ্টি পাক, বেঁচে বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও...
নীল পাখীর ঝাঁক, ওরা বৃষ্টি পাক, বেঁচে বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও...

ফেরীয়ালাটা থেমে যায় দূরে, চূপ করে, জলের নকশা কাটে রোদ্দুরে...
ফেরীয়ালাটা থেমে যায় দূরে, চূপ করে, জলের নকশা কাটে রোদ্দুরে...
জলের নকশা কাটে রোদ্দুরে...
জলের নকশা কাটে রোদ্দুরে...
আ..আ..আ..আ..
আ..আ..আ..আ..
শোয়া ঘন্টা দুই, দলছুট চড়ুই, কবে আসবি তুই?
বাস স্টপে কেউ নেই কোথাও...
শোয়া ঘন্টা দুই, দলছুট চড়ুই, কবে আসবি তুই?
বাস স্টপে কেউ নেই কোথাও...

কেউ নেই কোথাও...
কেউ নেই কোথাও...
কেউ নেই কোথাও...
কেউ নেই কোথাও...
কেউ নেই কোথাও...
কেউ নেই কোথাও...

রবিবার, ১০ মে, ২০০৯

আমার মন্তব্য

সচলায়তনে আজ প্রথমবার আমার কবিতা ছাপা হয়েছে। রবিঠাকুরকে নিবেদিত আমার এই কবিতা খানি আজ প্রকাশ পেয়েছে। আমি খুশি।

সচলায়তনের এক অতিথি লেখক লিখেছেন এই গল্পটি। নামঃ মা। গল্প পড়ে আমি এই মন্তব্য করলাম। আমি চাইবো তোমরা সবাই গল্পটি একবার পড়।


আমার মন্তব্য

কাল ছিল বিশ্ব মাতৃ দিবস। গল্পটা শুরু করেছিলাম এই ভেবে যে এই সম্বন্ধেই কিছু লেখা হয়তো হবে। ওই যেমন সবাই লেখে না? Happy Mothers’ Day!! ওই রকম কিছু। তার পর আস্তে আস্তে পড়া শুরু করলাম আর আমার নিজের মায়ের কথা মনে হতে লাগলো।

আমি প্রবাসি। মাকে দেখেছি ২ বছর ৩ মাস ১৪ দিন হয়েছে। মায়ের আওয়াজ শুনি, কিন্তু তাঁকে দেখার সুযোগ হয়ে ওঠে না। মা সারা জীবন আমার যত্ন করেছেন, যেমন সব মায়েরাই করেন; আমার ভালর জন্যে ভেবেছেন, যেমন সব মায়েরাই করেন; হয়তো সব মায়েদের চাইতে আমার মা আমাকে বেসি ভালবেসেছেন। কিন্তু আমি মাকে এই বুড়ো বয়সে ছেড়ে দিয়ে এখানে বাড়ি থেকে এতদুর বসে আছি – যেমন (তমাল ছাড়া) কোনো ছেলেই করে না। জীবনে কিছু এমন decision নিয়েছি যার দরুন আমার মা-বাবা কে আজ কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি নই সেই ছেলে, যার জন্যে মা-বাবা নিজেকে গর্বিত মনে করেন।



গল্পটা পড়ে মনে পরে গেল আমার মায়ের মুখখানি। আমার মা? সবছাইতে সুন্দর মা। দুবছর আগে যখন আমি বাড়ি ছেড়ে আসছি, অটোতে উঠে বসেছি, মা তাকিয়েছিলেন, রাস্তার পাশে। অনেক কিছুই বলেছিলেন। জীবনে প্রথমবার আমি কোথাও যাচ্ছি এবং মা আমার সাথে Airport-এ আসেননি। হয়তো মা রোজ আমার কথা মনে করে কাঁদেন। কিন্তু আমি শুধু একটা কথা ভেবেই খুশি যে এখন মা দূরে আছেন বলে আমার চোখের এই জলবিন্দুগুলো দেখতে পাচ্ছেন না। হয়তো এই আমার সাজা এবং এই তার পরিহাস!

শ্রীতন্ময়

বুধবার, ১১ মার্চ, ২০০৯

আজ দোল পূর্ণিমা।

আজ হোলি। দোল পূর্ণিমা। নানা রঙের নানা খেলা – আবীর, পিচকারি, জল-বেলুন থেকে আরম্ভ করে মিনা রঙ, ভাঙ এবং কব্জি ডুবিয়ে খাওয়া। সব কিছু মিলিয়ে হোলি, বা ছোটোবেলায় যেমন জানতাম – রঙ খেলা।

আমাদের বাড়িতে রঙ খেলার রমরমা ভাব খুব একটা ছিল না। তবে এটা ঠিক যে অন্যান্য দিনের চাইতে এই দিনটা ছিল অনেক আলাদা। ছোটোবেলায় সব বাচ্চাদের মতই আমারও রঙের ভয় ছিল। আমি রঙ খেলতে চাইতাম না। বন্ধুরা সবাই যখন ডাকতে আসতো, তখন আমি মায়ের আঁচলের তলায় অথবা আমার ঘরে, দড়জা লাগিয়ে বসে থাকতাম। তবে মা পাঠিয়ে দিতেন বাইরে – সবার সাথে। কখনো কান্নাকাটি করতাম – যেতাম না। আর দিন গড়িয়ে গেলে খুব কষ্ট হতো। আবার কখনো বেরোতাম – বন্ধুদের সাথে – সারা পাড়াময় ঘুরতাম আর যাকে পারি রঙ দিতাম। খুব ছোটবেলার কথা। একটু বড় হবার পর আর বের হতাম না। বাড়িতেই খেলতাম – মা, মাসি, মামি, কাকিদের সাথে ও ছোট ভাই বোনদের সাথে... ব্যাস। বন্ধুরাও ব্যাস্ত হয়ে গেল এবং রঙ খেলার নিজেদের নিয়ম কানুন করে নিল। অনেক লোক আসতো বাড়িতে তখন – কেউ বাবা মায়ের পায়ে রঙ দিতে অথবা নিজেদের পায়ে রঙ নিতে। অদ্ভুত ব্যাপার ছিল। আমি ছিলাম পাশাপাশি, তবে না থাকার মতো করে। তখন মাঝে মাঝে ইচ্ছে হতো রঙ খেলার। মৈত্রীর সাথে। মনে হতো ও যেন সবসময়ই পাশে থাকে। মনে হতো একটু আবীর ওর নাকে, গালে, হাতে ছুঁইয়ে দিই। মনে হতো ওকে মিনা রঙের বালতি ভর্তি জল দিয়ে ভিজিয়ে দিই। একটা পিচকারি ভর্তি রঙ ওর গায়ে ছড়িয়ে দিই। কিন্তু সেই আশা আর পূর্ণ হতো না। ওর সাথে কাখনই রঙ খেলতে পারি নি। আমরা কাখনই এমন দিনে একসাথে ছিলাম না। একে অপরের ছবির মধ্যে রঙ লাগাতাম, আর চোখের জল ফেলতাম। এখন সাথে থাকি – এখন আর ওই ভাবে রঙ খেলা হয় না।

যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, তখনোও রঙ খেলা হতো, তবে আমি খুব একটা যেতাম না। একবার ভাঙ্গের লাড্ডু খেয়ে কয়েক ঘন্টা এক জায়গায় বসে ছিলাম – পরে জেনেছিলাম যে আমি নাকি কোথাও যাইনি বা কারো সাথে কথাই বলিনি ওই সময়টাতে। তারপর যখন বাঙ্গালোরের কলেজে ভর্তি হলাম, সেবারের হোলি ছিল মহান! হে হে হে। সত্যি মহান। আমরা সব্বাই মিলে সারাদিন রঙ খেল্লাম। ভাঙ খেলাম। হই চই করলাম। একটা জলের ট্যাঙ্কে রঙ ভর্তি করে সব্বাই মিলে ডুবোলাম। তারপর ছাদে গিয়ে জলের কলের তলায় বসে একজন আরেক জনের শরীর ঘষে ঘষে রঙ উঠালাম। খুব মজা হয়েছিল। তখনই প্রথম জানলাম যে হোলিকার সেই ঘটনার উপর ভিত্তি করে এখনও হোলিকার ঘর জ্বালানো হয়। ভালই ছিল বিকেলের এই অনুষ্ঠান।


এবার আর রঙ খেলার বিশেষ অবস্থা ছিল না। ওর অফিশ, আমারও অফিশ। খেলবো কোথায়? হয়তো গতবারের মত আজকে বাড়ি ফিরে দুজনে মিলে একটু খেলবো। তবে আজকে অফিশে এসেই যা হলো! হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই কিছু ভুত-প্রায় সহকর্মি এসে জুটলো আর রঙ্গে রঙ্গে ভরে গেল সবাই। তার পরই আমার এই অবস্থা। যাক, ভালই হলো। তবে মৈত্রী থাকলে আরো ভাল লাগতো। আরো একদিন তো আছে – দেখা যাক কি করতে পারি।

সবশেষে সব্বাইকে জানাই দোল পূর্ণীমার অশেষ শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও ভালবাসা। সবার জীবন হয়ে উঠুক আনন্দময়, রঙ্গিন এবং শুখময়। সবার হোলি শুভ হোক।

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০০৯

পুরানো সেই দিনের কথা


বাড়ি ছেড়েছি অনেক দিন হলো। ছেড়েছি ঠিক নয়, তবে বাড়ি যাইনি দুই বছরেরও বেশি। প্রায়ই মনে হয় বাড়ির কথা। প্রায় রোজ কথা হয় আমাদের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি, ওখানকার লোকজনের কথা। কত মজার ছিল আমাদের ছোটবেলা। বড়দা, বড়দি, মেজদি, ফুলদি, প্রীতম, ববি, টুপাই – সবাই ছিলাম একসাথে... কত মজার দিন ছিল সেই ছোটবেলা। বড়দি, মেজদি আর ফুলদি হলো বড় – অনেক বড়, তাই আমাদের দলে ছিল না ততটা। আমরা পাঁচজন অনেক ভাল ভাল সময় কাটিয়েছি একসাথে। বাড়িতে বড় উত্‌সবের সময় মাছ ভাজা চুরি করা থেকে আরম্ভ করে, গামছা দিয়ে ছুনো মাছ ধরা, সবাইকে জল, লেবু আর লবন দেওয়া অথবা সারা গ্রাম ঘুরে ঘুরে বড় বড় কড়াই, ডেগ, হাতা, গ্লাস, খন্তি জোগাড় করা ছিল আমাদের কাজ! বড়দা বড় হলেও আমিই ছিলাম মাথা। আর ববিও ছিল, আমার সাথে; আমার সাথি হয়ে; আমার ছায়া হয়ে – আমার পায়ে পায়ে। এখন সবাই আলাদা হয়ে গেছে। আর আমি ও ববি হয়ে গেছি এক! আমার সৌভাগ্য যে আমি এখনো ওর সাথে আছি – সারা জীবনের জন্য। কত কিছুই করেছি ছোটবেলা, জলেফার ওই বিশাল বাড়িতে – আজ হয়তো ওই বাড়িতে আমার বা ববির আর জায়গা নেই...

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।