শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
বাঁধন হারা
বাঁধন গেছে টুটে,
স্বপ্নেরা সব এদিক ওদিক
পড়ছে লুটে পুটে।
যাকে নিয়ে ভাবনা এতো
তারই মাথায় হাত,
পরের রঙে সং সেজে সে
আপনি কুপোকাৎ।
সামলাবে কি তোমায়
সে তো নিজেই পায় ভয়,
ভালোবাসা অলীক, সে কি শুধু
'ভালোবাসি' বললেই হয়?
বল বোঝাই কি আর তারে?
সে তো আপনিই ঘার নাড়ে,
ভুল করে সে 'ঘাট হয়েছে,'
বলেই আঁচল ঝাড়ে।
যে যা বলে বলুক
সে আপনা পথেই চলুক,
নিজেই গান গেয়ে সে
নিজের দোলায় দুলুক।
কভু ডাকব না আর তারে
করব না আর তাড়া,
মিথ্যে স্বপন ভাঙ্গলো বটে
আজ আমি বাঁধন হারা।
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
যাবি তো যা তুই চলে
গিয়েছি এমন ফেঁসে
তোর কিছু যায় না এসে
বুকে মোর আগুন জ্বলে,
যাবি তো যা তুই চলে...
যাবি তো যা তুই চলে
আমাকে যাস না বলে
আমি যে নেশার ছলে
আঁধারে আছি বসে,
কি পেলাম ভালোবেসে?
কি পেলাম ভালোবেসে?
সব কিছু হারিয়ে শেষে
গৃহহারা নিজের দেশে
রাস্তার ধুলায় উড়ি,
মন আমার করলি চুরি...
মন আমার করলি চুরি
এই তোর বাহাদুরি
দু'দিনের জারিজুরি
তারপরই দিলি ঠেলে,
যাবি তো যা তুই চলে...
শুক্রবার, ৮ জুন, ২০১৮
আবার আসবে ঝড়
শান্ত এ পৃথিবী
বৃষ্টি থেমেছে কবেই,
তবু ভেজা ভেজা বাড়ি ঘর --
আজ আনমনে খেলছে খুকু,
ঝড়শেষের এই শান্তি টুকু
ভালো লাগছে ওর --
Image Source
গত জন্মের কিছু পাপ
রয়েছে বিধাতার অভিশাপ,
তাই ঝড় বৃষ্টির আনাগোনা --
বিনামূল্যে গালি খান
ভুলে থাকতে মদ্যপান,
সেটাও দিন হাতে গোনা --
এই হাঁসি এই কান্না
তিনি সুখটান দিতে যান না
তবু ফুসফুসে জল হয়তো --
মন কারতে গ্রিল চিকেন
তবু পদপৃষ্ঠই থাকেন,
অবহেলা মজ্জাগত --
চুপচাপ কেন চারিদিক?
ঘুমিয়ে আছে দাম্ভিক,
"নিরিবিলি কেটে পর" --
কোথাও নিশ্চই সে জানে
তার নিস্তার নেই জীবনে,
আবার আসবে ঝড় --
আবার আসবে ঝড়...
শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
আমার পুটলি
সুজন মাঝি রে,
কোন ঘাটে লাগাইলা তোমার নাও?
নাওয়ের মাঝে
হাঁটের সাঁঝে,
পুটলি আমি খুঁয়েছি।
যেখান থেকে পারো এবার
(আমার) পুটলি আইন্যা দাও।
পুটলির মাঝে আসিল আমার
সাত রাজার ধন,
পুটলি বিনা আমার বুঝি
না কাটে জীবন।
বন্ধুর দেওয়া ডাক চিঠি
স্নেহের সম্ভাষণ,
জানের জান পুটলি আমার
বড়োই প্রয়োজন।
নাওয়ের দোলায়
আঁধার বেলায়,
পুটলি আমি খুঁয়েছি।
নাওয়ের খাঁজে, পুটলি খুঁজে
আমায় দিয়া যাও।
শুক্রবার, ৮ জুলাই, ২০১৬
হতে পারে রুবি রায় (Full version)
হতে পারে রুবি রায়
এসেছিলে কবিতায়
আজ যেন তাই ঠিক মনে হয়
তবু জানো রুবি রায়
যে আসে সে চলে যায়
কবিতা আমার একা পড়ে রয়...
মন আমার তোমাতে
নিদারুণ নেশাতে
মত্ত হাওয়ায় দোল দুলেছে
তোমার পথ চেয়ে
রাত ভোর গেছে হয়ে
ধীরে ধীরে সেই ঘোর কেটেছে
আজও রাতে বিছানায়
মন প্রাণ হাতরায়
তোমার খোঁজে রাত সারা হয়
আজও জানো রুবি রায়
যে আসে সে চলে যায়
কবিতা আমার একা পড়ে রয়...
নিরালায় নিভৃতে
কান্নায় হাসিতে
দুজনায় কত খেলা খেলেছি
কষ্ট বিভোর রাতে
মেঘে ঢাকা বর্ষাতে
বেদনার জল চোখে ফেলেছি
আজ হায় জানালায়
মুখ ঢেকে পর্দায়
চুপি চুপি শুধু পথ চাওয়া হয়
সেই পথে রুবি রায়
যে আসে সে চলে যায়
কবিতা আমার একা পড়ে রয়...
হতে পারে রুবি রায়...
মনে পড়ে রুবি রায়...
সোমবার, ৩০ মে, ২০১৬
ডাকি কি না ডাকি
বসে আছি দ্বারে আসি
দুনয়নে জলরাসি
ডাকি কি না ডাকি ভাবি
বাহিরে তোমায়,
তুমি আছো তব সুখে
আমি ব্যথা লয়ে বুকে
বসাবো কোথা আনি
হৃদয়ে তোমায়?
আঁধার হয়ে এলো
কিছু দূরে দেখি আলো
যাবো কি না যাবো ভাবি
ভুলায়ে তোমায়,
আজও পাখি গান গায়
অলি আসি খুঁজে যায়
মন বলে ফিরায়ে আনি
কুলায়ে তোমায়...
শনিবার, ৭ মে, ২০১৬
তুমি আমার
যেতে নাহি দিব আর
তোমারে সঁপেছি এ' জীবন ওগো
কেবলই তুমি আমার
রহিবে তুমি আমার...
ফুলমালা সম আমার গলায়
সখি হয়ে চিরকাল
বিজনে নগরে, ভুধরে সাগরে
সাথী হয়ে চিরকাল...
ডুবিয়া যায় বুঝি
জোয়ারে জল মাতাল,
অগাধ সুখ ছলে, যায় রসাতলে
আসি ধর তুমি হাল...
কর এ' অঙ্গীকার
নিভৃতে স্বপনে, কভু আনমনে
রহিবে তুমি আমার,
কেবলই তুমি আমার...
শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
স্বপ্নই হয়ে থাক
ভাবছি তোমাকে বলি কি না বলি
ব্যথিত প্রাণের ব্যথা
কারনে কারনে যা রয়েছে অবলা
মনের গোপন কথা
আজ,
প্রাণের গভীরে, ধুকে ধুকে মরে
হাজার স্বপ্ন আমার
ভাবছি তুমি কি বুঝবে এসবই
নেবে কি গো দায়ভার
ভাবি,
তোমার মনে কি বইছে তুফান
আমার মনের মতো
শুনতে কি তুমি পেরেছো মোর
চোখে কথা ছিল যতো
তবু,
মনে মনে ভয়, তাই যদি হয়
তোমারও উড়েছে ঘুম
সবার গোচরে মোর হাত ধরে
বিপথে চলার ধুম
হায়,
তাহলেই সব জ্বলে পুড়ে ছাই
হয়ে যাবে ছারখার
ভেঙে যাবে দুই চোখের নিমেষে
আদরের সংসার
জানি,
এ জগতে হায়, মন যাই চায়
তা করার আদেশ নাই
মনের বাসনা মনের আবেগ
মনে রয়ে গেল তাই
আমি,
চললাম ফিরে, যে পথে এসেছি
মন নিরুদ্দেশেই যাক
রঙিন স্বপ্ন মলিন হয়ে
শুধু স্বপ্নই হয়ে থাক
~ Tan, October 25, 2015 Bangalore
সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
রুবি রায়, বলে কেউ নেই...
বড় হয়ে দেখি আমি সেই
ছোটবেলা ভেবেছি যা অভিকর্ষ
শেষ হয়ে গেছে টান, ছোটবেলাতেই
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...
ভালো থাকা, ভালো লাগা
ভালোবাসা - সবশেষ
সুখ দুখে গড়া নীর
এক ঝড়ে নিঃশেষ ,
হাজার কাজের ভিড়ে হারিয়েছে সেই প্রেম
হাজার কষ্টে তাকে কাছে পেয়েছি যেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...
বাড়ি ঘর সব ছেড়ে
পথে পথে ঘুরেছি
সুখের নেশায় কতো
সুখ চুরি করেছি,
আলেয়ার পিছু করে আজ মৃতপ্রায় আমি
জীবনের অবসান এই চোরাবালিতেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... ছিলো না...
সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
মা
(কেন) এতদূরে দিয়েছো ঠেলে,
গিয়েছো কি আমায় ভুলে?
ওগো মা, মাগো, ওগো মা
এতদূরে দিয়েছো ঠেলে,
গিয়েছো কি আমায় ভুলে?
এমন কি সুখ তুমি পেয়েছো
বলো কেন একা ছেড়ে দিলে?
ওগো মা, মাগো, ওগো মা
(আমি) এখনও একা জেগে রই
কাছে আজ নেই কোনো সই,
ওগো মা, মাগো, ওগো মা
এখনও একা জেগে রই
কাছে আজ নেই কোনো সই,
বিশ্ব নিখিলে যেন আর
নেই কথা নেই হইচই
ওগো মা, মাগো, ওগো মা
(তোমার) দিন গিয়ে যবে আসে রাতি
ঘরে আজও জ্বলে কি বাতি?
ওগো মা, মাগো, ওগো মা
দিন গিয়ে যবে আসে রাতি
ঘরে আজ জ্বলে কি বাতি?
অফিস ফেরার পথে আজও
দেখো কি পাঁচ-মাথা হাতী?
ওগো মা, মাগো, ওগো মা...
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
জনসমুদ্র
কত লোক নামী দামী
আরও দেখি আছে কিছু
(যারা) ছুটছে পিছু পিছু
শহরেতে ধনিকের ভিড়
(হোলো) রাষ্ট্র ভেঙ্গে চৌচির
মিছিলেতে একই স্লোগান
গাও নবজীবনের গান...
জনসমুদ্র চোখে
অবাক করে আমাকে
রাজা, তবু বণিক মাথা
দেশ জুড়ে অরাজকতা
টাকা ঢাললেই হবে পাশ
নম্বর ওয়ান স্টেটাস
শুধু স্বপ্ন দেখে যাও
খেতে পাও বা না পাও
ধর্মের তরে বলিদান
সোজা স্বর্গের সোপান...
জনসমুদ্র চোখে
অবাক করে আমাকে
জনসমুদ্র চোখে
কেউ চেনে না আমাকে
জনসমুদ্র চোখে
কাঁদে অচেনার শোকে
জনসমুদ্র চোখে
সাড়া দেয় কালের ডাকে
জনসমুদ্র চোখে
শুনতে কি পাও আমাকে?
জনসমুদ্র চোখে
কি যে বলছি কাকে!
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
হলুদ
হলুদ পাখী হয়ে যাস না উড়ে...
স্বপনেতে আয় না ভেসে
কাছে বোস ভালোবেসে
আয় সবশেষের শেষে
হলুদ... তুই মনে থাক এ’মন জুড়ে
চোখে তোরে পাই না খুঁজে
কাছে পাই দু’চোখ বুজে
মিশে রয়েছিস সবুজে
হলুদ... তুই থাকিস সে কোন সুদূরে
হলুদ... তুই কাছে এসে যাস না দূরে
পাখী হয়ে যাস না উড়ে
মনে থাক এ’মন জুড়ে
কেন থাকিস সে কোন সুদূরে
কেন থাকিস সে কোন সুদূরে
কেন থাকিস ... তুই ... ওই সুদূরে?
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
সে যে এসেছিলো
সে যে এসেছিলো, পারিনি তা জানতে...
হোক তা সময় হারিয়ে
সমাজের চৌকাঠ পেরিয়ে,
তবু তো সে এসেছিলো
দাড়িয়েছিলো হাত বাড়িয়ে|
চোখে তার ভালোবাসা ছিলো
মনে তার কিছু আশা ছিলো,
নরম আঙ্গুলে ছিলো ব্যথা
তাই ফাঁকে ধোঁয়া ধরা ছিলো|
টান তো ছিলো, তবু চাইনি টানতে
সে চেয়েছিলো পারিনি যা মানতে,
তারই স্বপ্নে ছিলাম মত্ত এতই
সে এসেছিলো পারিনি তা জানতে|
সে যে এসেছিলো, পারিনি তা জানতে...
বুধবার, ১৮ মার্চ, ২০১৫
ভালো না বেসে
দূর থেকে দ্যাখে, কাছে নাহি আসে
তার সুগন্ধ বাতাসেই ভাসে
কথায় তার শুধু হাতছানি
মনে প্রেম নেই, তাও আমি জানি
তবু সারাক্ষণ, কেন শুধু মন
তারই আশে পথ চায়?
বলে হেসে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
চোখে তার জল, ব্যথা নাকি ছল
ভাবের প্রবাহে বহে কলকল,
কিজানি আমারে, তুলবে কি ঘরে
বলবেকি, ‘প্রাণ দিলাম তোমারে,’
সবার অলক্ষ্যে, সিক্ত চক্ষে
পাশে সে এসে দাঁড়ায়,
বলে ভেবে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
হাঁটি হাত ধরে, বিজনে নগরে
সূর্য নামলে, ফিরে আসি ঘরে,
রাতে নাই ঘুম, একলা নিঝুম
হাতরাই তার চুলে কুমকুম
ঘুম তার ভাঙ্গে আলতো কলহে,
দুচোখ মেলে তাকায়,
বলে কেঁদে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’
শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
আমি চাই না তোমারে...
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে
কোনো গানে, অভিমানে
আমি চাই না তোমারে...
আমি পারবনা হয়ে থাকতে
তোমার স্মৃতির মূকুল
আমি চাই না দুক্ষে
তোমার ভাসাই দু’কূল |
হাটবো না চাঁদের আলোয়
তোমার হাত নিয়ে হাতে
আমি চাই না সাথী হতে
তোমার মনখারাপের রাতে ||
ইচ্ছে নেই তোমার কোনো
কবিতায় নায়ক হবার
অথবা তোমার স্বপ্নের
হতে সাধনা দুর্নিবার |
ভালবাসবোনা আমি তোমাকে
শুধু তুমি বলছো বলে
মাঝরাস্তায় তুমি একা,
আমি হটাতই যাবো চলে ||
আমি বাঁচবো না ফুল হয়ে
তোমার হৃদয় মাঝারে
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে...
মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
নিষ্ঠুর অহংকারী...
দূরের তারা তুই, ভীষণ বেয়াড়া তুই
তোর সাথেই উড়ু মন দিতে চায় পাড়ি
তোর সবুজ আকাশ, অট্টালিকায় বাস
সবকিছুতেই যেন কিছু বাড়াবাড়ি
মনে নেই অবশেষ, প্রেমের কোনো লেশ
তুই শুধু নিজেতেই রয়েছিস obsessed
নিষ্ঠুর অহংকারী...
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
ঘুম আসছে না
ভাঙ্গা তরী প্রেম নদে ভাসছে না,
মন মোর ভাবে যদি
কাল ভোরে না উঠি
সেই ভয়ে ঘুম চোখে আসছে না।
চোখ বুজে দেখি তোকে আড়চোখে,
হাত ধরে ডাকি তোর্ স্বপ্নকে,
মাঝরাতে হয়রানি
দিয়ে যায় হাতছানি
তোকে নিয়ে স্বপ্ন তো আসছে না।
তোর্ আশে বসে আছি সেই থেকে,
শেষ যবে নিয়েছিলি কাছে ডেকে,
তোর্ ঠোঁটে ঠোঁট রেখে
তোর্ চুলে মুখ ঢেকে
যাবে যদি দিন, কেন যাচ্ছে না?
তোকে আর ভুলে থাকা যাচ্ছে না।
বুধবার, ২৯ মে, ২০১৩
আসবে কি আসবে না তুমি।
ওপরে চেয়ে দুহাথ ছড়িয়ে,
ডাকছি তোমাকে এ' আমি...
বলো, আসবে কি আসবে না তুমি।
আজ যেখানে আমি দাড়িয়ে
তুমি কি এখানে আসনি?
আজ যা দেখে চোখে জল আমার
তুমি কি তা দেখেও দেখনি?
সন্ধ্যা নামছে, দুপুর গড়িয়ে,
চাঁদ উঠবে ওই তালগাছ পেরিয়ে,
ভাবছি ফিরে যাব আমি...
বলো, আসবে কি আসবে না তুমি।
