তন্ময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তন্ময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

কোথায় খুঁজে পাই

যা চাই, তা কোথায় খুঁজে পাই?
যা না পাবার, সেটাই কেন চাই?
ওই মনে ভালোবাসা নাই,
যা না পাবার, সেটাই কেন চাই?

আছে ছোট্ট একটি পাখি ময়না
দূর থেকে তারে দেখে হয় না, 
কাছে পেতে মন ধরেছে বায়না
দূর থেকে তারে দেখে হয় না। 

ভালোবাসি বলবো কি তারে?
কভু কাছেই পাই না যারে,
মন পাগল তার অভিসারে
কভু কাছেই পাই না যারে।

তারে দেখতে ভাবি যাব রাস্তায় 
ভুল করে যদি একবার সে তাকায়, 
সে কি হাসবে, না এড়াবে লজ্জায় 
ভুল করে যদি একবার সে তাকায়।

সে দেখে আড় চোখে, সহসা
যেন রিম-ঝিম ঝরে বরষা, 
নীরবে, নিভৃতে তার আসা
যেন রিম-ঝিম ঝরে বরষা। 

মাঝে মাঝে ভাবতে মন করে
হয়তো সেও ভালোবাসে আমারে,
বলতে চায়, তবু বলতে না পারে
হয়তো সেও ভালোবাসে আমারে।

একলা ঘর ভাল্লাগে তার জানি 
গানে গানে তার কথা যেন শুনি, 
নীল রঙে লাল মিশে বেগুনি 
গানে গানে তার কথা যেন শুনি। 

এ মনে তার ছোঁয়া কেন চাই? 
যা চাই, তা কোথায় খুঁজে পাই? 
জানি ভুল, তবু স্বপ্ন দেখে যাই
যা চাই, তা কোথায় খুঁজে পাই?

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

নীল

তোমার মুখে ঝরলো কদিন অলীক শুধারাশি
তোমার কথায় কাঁদলো মেঘ, হাঁসলো আকাশ
তোমার হাত ধরে চললো কিছুদূর
তবু তুমি চলে গেলে, আকাশের রঙ নিয়ে সবটুকু
যখন বললো আকাশ, ভালোবাসি।

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আবার সুনামি

চারিদিক ছারখার
আসছে বৃষ্টি আবার
সমুদ্রে তুফান
উথলে উঠছে ঢেউ...

আমি খুব বোকা
বসে আছি একা
অন্ধকার ঘরে
সাথে নেই কেউ ।।

ডুবে যাক, যাক ডুবে চরাচর
আমার কিছুই তো যায় আসেনি
ভেসে যাক, যাক ভেসে পৃথিবী
আমার তো গাড়ি বাড়ি ভাসেনি ।।

"ফিরে যাও বাড়ি"
হাঁকছে কান্ডারী
লাঠি হাথে হয়রান
খুঁজে চলেছে লাশ...

সমুদ্রের গ্রাসে
গেছে গ্রাম ভেসে
তবু যদি খুঁজে পায়
একটা জীবিত শ্বাস ।।

মর ডুবে, ডুবে মর কান্ডারী
বোকা তুই। এই রাত সবাই ভুলে যাবে
ধরে রাখ, রাখ ধরে দুহাতে নর নারী
আবার আসবে সুনামি; আবার নিয়ে যাবে ।।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৪

Will you be my Valentine?

দিন শেষ, ঘুমিয়ে যাচ্ছি| একটা আশা হয়তো তুই ভালবাসবি - আমাকে, কাল ভোরে, এমনিতেই| কাল যখন সূর্য উঠবে, আমার হাথটা তোর বুকে নিয়ে বলবি, "I Love You?" নাকি বলবি না?

তোর চোখ দীঘি কালো জল 
তোর রূপ, তাতে শতদল,
তোর মন বাঁধা কারো বুকে 
কি করে সেটা পাই তুই বল।

শেষ দেখা সেই Class Nine,
বল আজ, Will you be my Valentine?

তোর কথা খেলার ফাঁকে ফাঁকে
তোর ছবি পড়ার বইয়ের তাকে,
আর Auto-য় পাশে বসা তোর
চুল উড়ে পরে আমার ঠোঁটে নাকে।

সেই সময়টা ছিল যেন divine,
এই এবার, Will you be my Valentine?

তোকে লিখিনি কখনো চিঠি 
তোকে দেইনি টিফিনে পাউরুটি,
তোকে না দেখে উদাস হতো মন 
যখন school হয়ে যেত ছুটি।

বলিনি, বলছিনা, "You are mine"
শুধু এই, Will you be my Valentine?

রবিবার, ৪ এপ্রিল, ২০১০

হতাশা!



এই তুমি,
নেই কেনো আর সেই তুমি
হারিয়ে গেছো সাঁঝের আলোয়
মনে তো নেই আজ ভালবাসা।

এই আমি,
আজও রয়ে গেছি সেই আমি,
ব্রিজের ধারে আজও বসে থাকি
দুচোখে তোমার ফেরার আশা।

হতাশা!
গ্রাস করেছে আজ আমারে
হতাশা!
নাচ করছে আমার চারি ধারে।

হতাশা!
আমার মন যেন জলাভূমি
হতাশা!
তারি মাঝে আলেয়া তুমি।

হতাশা!
কোন সে আকাশের নীলের টানে
হতাশা!
ভুলেছো আজ জীবনের মানে।

এই তুমি,
দাঁড়িয়ে আছো দিগন্তের পার
এই আমি,
রয়েছি আজো কেবলি তোমার।
তোমারই রয়েছে এ’ মন আমার
তোমারই জন্যে ভালবাসা।

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১০

ধুসর বলাকা...




প্রথম ভালবাসা
কত স্বপ্ন মাখা,
প্রথম কাছে আসা
রঙে রঙে ঢাকা,
উড়ে যাচ্ছে
নিজ মনে –
প্রেমিকের গানে গানে
ধুসর বলাকা...

কাউকে কিছুই না বলে
হঠাৎ এমনি গেল চলে
একা একা
অজানাতে –
অমিল বেদনাতে
শুধু নিজেতেই মেতে থাকা
ধুসর বলাকা...

উদাসিন এক মেঘলা আকাশ
চৈত্রের জলজলে বাতাস
বাতায়নে
দেখি তায় –
অগোচরে নিরালায়
আসলে কি সবটাই ফাঁকা?
ধুসর বলাকা...

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০০৯

আজ বুকে শুধুই আগুন



আজ বুকে শুধুই আগুন
ভেতর জ্বলে দাউ দাউ করিয়া
যত তাপ সহ্য করিলাম আমি
ভুলে যাই তাহা কি করিয়া?

প্রেমের বাঁধনে বাঁধা মন
আকাশের কাছে যাচে
কি পাপ লুকাইয়া ছিল
মেঘের আনাচে কানাচে?

স্বপ্ন ভাঙে শেষ রাতে
চূর্ণ বিচূর্ণ হয় হিয়া
শ্রাবণ ঘনায় দুচোখে
রাত পার হয় জাগিয়া।

কি ভুল হইয়াছিল বল
কিবা তার এত বড় সাজা
ভীখারি হইয়াছি এবে
একদা ছিলাম রাজা।

আজ মন ভাবে একা বসি
কি পাইয়াছে সব হারাইয়া,
কাঁদে প্রান অহর্নীশি
কাঁদে বোকা কার লাগিয়া?

।। ছবি নেওয়া হয়েছে এখান থেকে ।।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

আমি একলা ঘরে অতসী।

আমি একলা ঘরে
নীল বারমুডা পরে
কি হলো তার পরে – জানি না!

তুমি এসেছিলে
কিছু কি বলছিলে?
কিছু নিলে না দিলে – জানি না!

মাল খেয়ে আমি আউট,
তাই মনে এই ডাউট
যে এসেছিল, সে কি তুমি ছিলে?
নাকি আকাশপরি
কোনো অশরীরি
দেখতে পাইনি তাকে, দুচোখ মেলে।

ঘুম ভেঙ্গে আই সও,
তুমি বসে আছো
উদাসিন তাকিয়ে আকাশপানে,
দুচোখেতে স্বপন
নিজেতেই মগন
রুমটা ভরা তোমার গানে গানে।

আমি উঠে বসি
ডাকি, “হাই, অতসী।”
তুমি চমকে উঠে – পালালে!

মনে পরে গেল সেই
তুমি তো আর নেই
তবে কেন আমায় – জাগালে?

ছেড়ে গেলে তুমি যেই
আর কিছুই তো নেই
এই প্রাণটাই আছে যা বাকি,
তুমি যাবার পরে
আমি একলা ঘরে
এমনিতেই একাকি পরে থাকি।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

তোর জন্যে



ভেবেছিলাম,
হৃদয়ের জানলা খুলে দেব তোর জন্যে
ভুবন গানে ভরিয়ে দেব তোর জন্যে

কিন্তু তুই এলি না
আমায় মন দিলি না
সাড়া দিলি না আমার ডাকে,
এ মনে শুধু তুই
আছিলিস নিশ্চই
তোরই ছবি তাই মনে থাকে।

ভেবেছিলাম,
আকাশের তারা এনে দেব তোর জন্যে
সাগরের বুক চীড়ে মুক্তো নেব তোর জন্যে

কিন্তু তুই এলি না
তুই কি তুই ছিলি না
ভালবাসলি না কেন আমাকে?
আমি সব দিয়েছি
শুধু এই চেয়েছি
তোরই ছবি যেন মনে থাকে।

ভেবেছিলাম,
অপূর্ব পৃথিবী গড়ে তুলবো তোর জন্যে
তোর চোখে তারা হয়ে জ্বলবো – তার জন্যে
তোর কথাই শুধু, ভেবেছিলাম!

শনিবার, ২৮ নভেম্বর, ২০০৯

কিবা দেশে আইলাম রেবা



কিবা দেশে আইলাম রেবা
কিবা দেশের গুন
আমারে ছাড়িয়া বন্ধু যায় দেরাদুন।

বন্ধুর তরে পরাণ করে
আমার আঁইঢাঁই,
বন্ধু বিনে এ জগতে আপন কেহ নাই।
কিবা দেশে আইলাম রেবা
কিবা দেশের গুন
পান্তা ভাতে ঘী ঢালে, মিষ্টি দইয়ে নুন।

হাজার পথ পার করিলাম
আমি বন্ধুর লাগি,
বন্ধু বিনে পরাণ আমার হইলো বিবাগি।
কিবা দেশে আইলাম রেবা
কিবা দেশের গুন
বন্ধু আমায় দিয়া গেল কপালে আগুন।।



কিবা দেশে আইলাম রেবা, কিবা দেশের গুন
একই গাছে পান শুপারি, একই গাছে চুন।

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০০৯

আমার ছেলেবেলার বন্ধু



আমার ছেলেবেলার সেই বন্ধু
মনে পরে কি পরে না আজ
হারিয়েছে মনের গভিরে

তার সাথে ছিল খেলা
ছিল অনায়াসে ভালবেসে ফেলা
ছিল সমুদ্র মন্থনের চিন্তা

ছিল আকাশ পারে অনেক দূরে
ছোট্ট ঘর বানানোর ইচ্ছে
তার সাথে ছিল রাজ্য জয়

আমার ছেলেবেলার সেই বন্ধু
মনে পরে কি পরে না আজ
খুঁজে তো দেখিনি কোনদিন

আজ বৃষ্টি সারাদিন, রিমঝিম
আমরা কাগজের নৌকো বানাতাম
সেই নৌকো চড়ে যেতাম চাঁদের সিমানায়

তার নাম? সুমন্ত মনে হয়
তার চেহারা? মনে পরে না
তার ছবি? নেই; কখনো ছিল না

আমার ছেলেবেলার সেই বন্ধু
মনে পরে কি পরে না
আজ, আর সে বন্ধু নয়!

বুধবার, ১৪ অক্টোবর, ২০০৯

শুভ জন্মদিন।


আজ, বড় একা মনে হছে নিজেকে
জানি, তুমি আছো,
তবু, একা মনে হছে নিজেকে...


দিনে দিনে বছর গেল,
এলো আরেক দিন,
আঠাশ বছর বারে বারে
এলো সাতাশে আশ্বিন।

হল না জানা, হল না শেখা
কেউ রাখলো না মনে আমাকে,
শুয়ে শুয়ে, বেড়ে উঠলাম
বোঝা শেষ হল না নিজেকে।

সবার মাঝে থেকেও একা
এমনি করেই যায় দিন,
কিছু মনে রাখা, কিছু ভুলে যাওয়া
কত শত ঘটনা রঙীন।

দেশ ছেড়ে, বিদেশ, বিভুঁই
যেদিকে নিয়ে গেছে মন,
চলতে চলতে, একদিন তো থামবে
কান্না মেশা এ' জীবন।

পথের শেষে, ঘামে ভিজে
তোমার কাছে আসা,
আঁধার ঘরে, জ্বালে প্রদীপ
তোমার ভালবাসা।

তুমি আছো, তোমার স্বপ্ন আছে,
তবু কেন মন উদাসিন?
সবার আড়ালে, সবার অজান্তে
আজ আমার শুভ জন্মদিন।

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০০৯

যদি আমিই না থাকি

যদি আমিই না থাকি,
কারে লয়ে করবে তুমি খেলা?
আমায় বুকে রাখো - আমায় করোনা হেলা।

একই নদির পাড়ে মোরা
তবু দুরত্ব গভীর,
তোমার সোনার তরি, আমার বাঁশের ভেলা।

একা পথের পথিক আমি
নীর্বিকার, নির্ভীক,
আমার বিজন বাস, তোমার থাকুক মেলা।

চিরদিনের সাথি মোরা
আঁধার রাতের বাতি,
আমায় হাতে করেই তোমার কাটুক সন্ধেবেলা।

বুধবার, ১৯ আগস্ট, ২০০৯

তোমার কথাই ভাবি


তোমার কথাই ভাবি
যখন তুমি থাকো না সাথে...

তোমার চোখের কাজল
আমায় কাছে ডাকে,
তোমারই মুখ চোখে
যেন দিবানীশি থাকে।

যেন এমন দিন আসে
তোমায়, আমি শুধু দেখে যাই...

তোমার সাথেই আমার
বহু যুগের ভালবাসা,
ভাঙা গড়ার খেলা
আর আশা নিরাশা।

তারই মাঝে মোরা
যেন থাকি দুজনার...

তোমার চুলের পাশে
জড়িয়ে আমার দৃষ্টি,
ওরা যেন কালো মেঘ
তব রূপ যেন বৃষ্টি।

চুপচাপ, একা একা
আমি শুধু ভিজে যাই...

তোমার ছোঁয়ার আশে
আমি ঘুরে ঘুরে আসি,
শুধু তোমারে মন চায়
আমি তোমায় ভালবাসি।

পারি না বলতে
ঘুরে ঘুরে যাই ফিরে...

শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

দেখা নেই তোর

রাত ভোর হয়ে এলো
দেখা নেই তোর
সারা রাত বসে মন
ভাবনায় বিভোর...

কখনো তো ভাব তুমি
আমার কথা,
কখনো তো জাগে প্রাণে
বিরহ ব্যথা,
তুমি নেই, কিছু নেই
শুধু, আছে আঁখিলোর...

তুমিহীনা আমি আজ
কেবল একা,
তোমার আশায় বসে
পথ দেখা,
বন্ধ ঘর, বন্ধ চোখ
শুধু, খোলা আছে দোর...

বুধবার, ২৯ জুলাই, ২০০৯

তুমি যেন ঠিক মেঘ


...=...=...=...=...=...=...=...=...=...=...=...=...=...

আকাশ জুড়ে আছে কতকি,
মেঘ থাকে ওই আকাশে,
আকাশের বুকেই তো স্বর্গ,
মেঘ তাই তাকেই ভালবাসে।

তুমি যেন ঠিক মেঘ -
আকাশটাকে রাখো আঁধার করে,
রাতের আকাশ ঘুমিয়ে কাটায় দিন
তোমার সাথে দেখা কেবল ভোরে।

সূর্যালোকে উজ্জ্বল এই ধরা
আলো ছড়ায় আকাশ চারিদিকে,
তুমি যেন ঠিক মেঘ –
হঠাৎ এসে আকাশকে দাও ঢেকে।

স্বাধীন আকাশ ঘোরে জগৎ জুড়ে
দেখে কত চেনা অচেনা,
চাঁদ তারা সব আসে – চলে যায়,
তাঁর বুকে শুধু মেঘের আনাগোনা।

তুমি যেন ঠিক মেঘ –
চল মলীন মুখে,
হাজার হলেও সাথে থাক,
আকাশের সুখে দুখে।

আকাশকে তো কেউ চেনে না
চেনে তাঁকে তোমার দিকে চেয়ে,
হাসো তুমি, তাঁর মুখের হাঁসি –
কাঁদলে তুমি, সবাই বলে সে।

তুমি যেন ঠিক মেঘ –
জানো, আকাশই তোমার ঠিকানা
খেল তুমি লুকোচুরি তাই,
আকাশ যেন কিছুই জানে না।

আকাশ জানে, তুমি কি
আকাশ জানে, কে তুমি তাঁর
তাই তোমার হাজার ভুল ভুলে
বুকে তুলে নেয় তবে আবার!

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০০৯

আজ মন বড় চঞ্চল




আজ মন বড় চঞ্চল
মানে না বাঁধন
মন বড় চঞ্চল...

হারিয়ে যাবার তালে
ঘুরে ফিরে ডালে ডালে,
দমকা হাওয়ায় যেন
অদম্য অনল,
মন বড় চঞ্চল...

শিশিরে ভেজা রাতে
চাঁদ ছুঁতে চায় হাতে,
ভাবে সারা দুনিয়াই
করবে দখল,
মন বড় চঞ্চল...

মানে না বারনে আজ
বাঁধে না বাঁধনে আজ,
আজ মিশবে আকাশে
সাগর অতল,
মন বড় চঞ্চল...

রবিবার, ১০ মে, ২০০৯

আমার মন্তব্য

সচলায়তনে আজ প্রথমবার আমার কবিতা ছাপা হয়েছে। রবিঠাকুরকে নিবেদিত আমার এই কবিতা খানি আজ প্রকাশ পেয়েছে। আমি খুশি।

সচলায়তনের এক অতিথি লেখক লিখেছেন এই গল্পটি। নামঃ মা। গল্প পড়ে আমি এই মন্তব্য করলাম। আমি চাইবো তোমরা সবাই গল্পটি একবার পড়।


আমার মন্তব্য

কাল ছিল বিশ্ব মাতৃ দিবস। গল্পটা শুরু করেছিলাম এই ভেবে যে এই সম্বন্ধেই কিছু লেখা হয়তো হবে। ওই যেমন সবাই লেখে না? Happy Mothers’ Day!! ওই রকম কিছু। তার পর আস্তে আস্তে পড়া শুরু করলাম আর আমার নিজের মায়ের কথা মনে হতে লাগলো।

আমি প্রবাসি। মাকে দেখেছি ২ বছর ৩ মাস ১৪ দিন হয়েছে। মায়ের আওয়াজ শুনি, কিন্তু তাঁকে দেখার সুযোগ হয়ে ওঠে না। মা সারা জীবন আমার যত্ন করেছেন, যেমন সব মায়েরাই করেন; আমার ভালর জন্যে ভেবেছেন, যেমন সব মায়েরাই করেন; হয়তো সব মায়েদের চাইতে আমার মা আমাকে বেসি ভালবেসেছেন। কিন্তু আমি মাকে এই বুড়ো বয়সে ছেড়ে দিয়ে এখানে বাড়ি থেকে এতদুর বসে আছি – যেমন (তমাল ছাড়া) কোনো ছেলেই করে না। জীবনে কিছু এমন decision নিয়েছি যার দরুন আমার মা-বাবা কে আজ কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি নই সেই ছেলে, যার জন্যে মা-বাবা নিজেকে গর্বিত মনে করেন।



গল্পটা পড়ে মনে পরে গেল আমার মায়ের মুখখানি। আমার মা? সবছাইতে সুন্দর মা। দুবছর আগে যখন আমি বাড়ি ছেড়ে আসছি, অটোতে উঠে বসেছি, মা তাকিয়েছিলেন, রাস্তার পাশে। অনেক কিছুই বলেছিলেন। জীবনে প্রথমবার আমি কোথাও যাচ্ছি এবং মা আমার সাথে Airport-এ আসেননি। হয়তো মা রোজ আমার কথা মনে করে কাঁদেন। কিন্তু আমি শুধু একটা কথা ভেবেই খুশি যে এখন মা দূরে আছেন বলে আমার চোখের এই জলবিন্দুগুলো দেখতে পাচ্ছেন না। হয়তো এই আমার সাজা এবং এই তার পরিহাস!

শ্রীতন্ময়

শনিবার, ৯ মে, ২০০৯

আছো শুধু তুমি গুরুদেব...



আজ আকাশে, আলো আছে ভরা
চাঁদের পাশে, আছে কত তারা
শুধু তুমি নেই, শুধু তুমি নেই গুরুদেব...

আজো জল পরে
আজো পাতা নড়ে
তবু সে পাতা আজ একা রয়ে যায়,
কাঁদে আজো হিয়া
ফোঁটে ক্যামেলিয়া
তবু তার স্থান নেই, কোন কবিতায়।

কাঁচ ভাঙে নিত্য
সে পুরাতন ভৃত্য
আজ তার কান্না আর কেউ দেখে না,
পাষাণ খয়ে যায়
ছোট নদি বয়ে যায়
তার চলা দেখে আর কেউ শেখে না।

আজ পঁচিশে বৈশাখে
সাজ সাজ চারিদিকে
তোমারই আলো, তোমারই আলো গুরুদেব...

মানসী, গীতাঞ্জলি,
বলাকা, সোনার তরী,
তোমার কবিতা আজো মুখে মুখে,
ডাক ঘর, বিসর্জন,
রাজা, অচলায়তন,
তোমার নাটক আজো সুখে দুখে।

তাই আজো আমাদের মননে,
বিরহে, মিলনে, আলয়ে, বিজনে,
আছো শুধু তুমি, আছো শুধু তুমি গুরুদেব...


তোমার কবিতা পড়ে বড় হয়েছি। তোমার লেখায় বাংলা শিখেছি। আজ তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই ছোট্ট নিবেদন। (কৈ, এবার তো স্বপ্নে দেখা দিলে না?) আশীর্বাদ করো।

মঙ্গলবার, ৫ মে, ২০০৯

তুমি আছো তাই...

হাজার বছরের কান্নার পর তোমাকে পেয়েছি। শত বছরের অপেক্ষার পর তোমাকে পেয়েছি। কবিতাতে তোমাকে পেয়েছি, কাব্যে তোমাকে পেয়েছি। তোমাকে পেয়েছি আমার প্রত্যেকটি গানে; প্রতিটি সুরে। প্রতিটি শ্বাসে তোমাকে পেয়েছি। প্রতিটি নিশ্বাসে তোমাকে পেয়েছি। ঘুম থেকে উঠে প্রথম সূর্য রশ্মির মতো করে তোমাকে পেয়েছি। মাঝরাতের তরতাজা চাঁদের আলোর মতো করে তোমাকে পেয়েছি। বাঁশবাগানের শন শন শব্দে, নদির কল কল শব্দে; আকাশে, বাতাসে; ভ্রান্তিবিলাসে তোমাকে পেয়েছি। তোমাকে পেয়েছি আমার শরীরে বহমান প্রত্যেক রক্ত বিন্দুতে। তোমাকে পেয়েছি পাহাড়ে, মরুতে, সাগরে সিন্ধুতে। আনাচে কানাচে, রাস্তার মোড়ে, বাগানের কোণে, আম্র কাননে, গাছের ছায়ায়, ফুলের মালায়, বালিশের তলায়, দড়জার ফাঁকে, রান্নাঘরের তাকে, কলতলার জলে, সকালে, দুপুরে, বিকেলে, রাত-বিরেতে তোমাকেই তো পেয়েছি।

তুমি আমার জীবন। তুমি আমার মরন। তুমি আছো তাই আমি আছি। তুমি থাকবে তাই আমিও থাকবো। ভালবাসি তোমাকে। তোমাকেই ভালবাসবো। তোমাকেই বুকে রাখবো। তোমারই বুকে থাকবো। তুমি আছো, তাই সব আছে। তুমি থেকো – আমি তো আছিই!

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।